গোপনীয়তা নীতি
আমরা গ্রাহকের ব্যক্তিগত তথ্য অত্যন্ত গুরুত্বের সাথে সংরক্ষণ করি। আপনার নাম, ইমেল এবং পেমেন্ট ডাটা নিরাপদ এনক্রিপশনে থাকে।
- ডাটা কখনোই তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা হয় না।
- নিরাপত্তার স্বার্থে লগইন আইপি ট্র্যাক করা হয়।
- একাউন্ট ক্রিয়েট করার সময় নিজের সঠিক তথ্য দিয়ে একাউন্ট খুলুন নয়তো যেকোনো সময় একাউন্ট সাসপেন্ড সহ সার্ভিস সাসপেন্ড হতে পারে।
- সার্ভিস ব্যবহারের সময়ে কোনো রকম আইনি জটিলতা হলে / কোনো প্রকার ভেরিফিকেশন এর প্রয়োজন হলে সেটি অবশ্যই করতে হবে।
- ইমেইল ভেরিফিকেশন করা বাধ্যতামূলক
- বন্ধু হোস্ট কখনো আপনার কাছে আপনার একাউন্ট বা সার্ভিসের পাসওয়ার্ড চাইবেনা তাই কেউ একসেস চাইলে দেয়া থেকে বিরত থাকুন।
- কাউকে OTP শেয়ার থেকে দূরে থাকুন
- সবসময় কঠিন পাসওয়ার্ড ব্যবহার করুন এবং টু ফ্যাক্টর চালু রাখুন
রিফান্ড পলিসি
ডোমেইন এবং ভিপিএস সার্ভারে কোনো রিফান্ড প্রযোজ্য নয়।
- হোস্টিংয়ের ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে রিফান্ড দাবি করতে হবে।
- যৌক্তিক কারিগরি ত্রুটি থাকলে ১০০% রিফান্ড (গেটওয়ে চার্জ বাদে)।
- ডোমেইন / ভিপিএস এর ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়
- রিফান্ড আবেদন অবশ্যই টিকেট এর মাধ্যমে করতে হবে
- রিফান্ড আবেদন করার পর রিফান্ড পেতে 24-72 ঘন্টা সময় লাগতে পারে
- রিনিউ কারী সার্ভিস এর রিফান্ড আবেদন গ্রহন হবে না।
ব্যবহারবিধি ও বিধিনিষেধ
আমাদের হোস্টিংয়ে নিচের বিষয়গুলো কঠোরভাবে নিষিদ্ধ:
- বাল্ক মেইল বা স্প্যামিং করা।
- অশ্লীল বা পর্নোগ্রাফি কন্টেন্ট হোস্ট করা।
- অন্যের কপিরাইট করা ফাইল অনুমতি ছাড়া রাখা।
- সার্ভারে ফিশিং বা হ্যাকিং স্ক্রিপ্ট চালানো।
ডোমেইন পলিসি
ডোমেইন রেজিস্ট্রেশন বা রিনিউ করার পর কোনো অবস্থাতেই রিফান্ড প্রযোজ্য নয়।
- ডোমেইন রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর তা পরিবর্তন বা বাতিল করা যায় না।
- ডোমেইন প্রাইভেসি প্রোটেকশন (WHOIS Privacy) এর ক্ষেত্রে নির্ধারিত চার্জ প্রযোজ্য থাকলে তা প্রদান করতে হবে, অন্যথায় এটি ফ্রি থাকবে।
- কোনো কারণে ডোমেইন 'Hold' বা 'Suspend' হলে আমাদের সরাসরি কিছু করার থাকে না; সেক্ষেত্রে গ্রাহককে নিজ দায়িত্বে মূল রেজিস্টারার (Domain Registrar) এর সাথে যোগাযোগ করতে হবে।
- ডোমেইন ট্রান্সফারের ক্ষেত্রে অবশ্যই ইমেইল ভেরিফিকেশন এবং অথরাইজেশন কোড সঠিক হতে হবে।
ভেরিফিকেশন ও নিরাপত্তা
- প্রয়োজনীয় ক্ষেত্রে একাউন্ট বা সার্ভিস ভেরিফিকেশন করা বাধ্যতামূলক; ভেরিফিকেশন চাইলে তা অবশ্যই সম্পন্ন করতে হবে।
- ভেরিফিকেশন প্রয়োজন হওয়া সত্ত্বেও তা সম্পন্ন না করলে সার্ভিস সাসপেন্ড করা হবে। এক্ষেত্রে কোনো প্রকার ব্যাকআপ বা রিফান্ড প্রদান করা হবে না।
- যদি কোনো গ্রাহকের বিরুদ্ধে ফ্রড (Fraud) বা জালিয়াতির প্রমাণ পাওয়া যায়, তবে তার একাউন্ট এবং সকল সার্ভিস স্থায়ীভাবে ডিসেবল করে দেওয়া হবে।
- যেকোনো বড় বা জটিল সমস্যার (Major Issue) সমাধানের জন্য অবশ্যই ক্লায়েন্ট এরিয়া থেকে 'সাপোর্ট টিকিট' ওপেন করতে হবে।
- সঠিক এবং বৈধ পরিচয়পত্র (NID/Passport) দিয়ে একাউন্ট ভেরিফাই করার জন্য অনুরোধ করা হতে পারে।
ব্যাকআপ ও ডাটা সুরক্ষা
- আমরা অটোমেটেড ব্যাকআপ রাখি, তবে ব্যাকআপের সম্পূর্ণ দায়িত্ব গ্রাহকের।
- ডাটা লস এড়াতে নিয়মিত নিজ দায়িত্বে ডাউনলোড করুন।
সাপোর্ট ও আপটাইম
সকাল ১০:০০ — রাত ১০:০০
নামাজ ও খাবারের সময় সাপোর্ট বিরতি থাকে।